গুচ্ছগ্রামে নতুন আঙ্গিকে উন্নতমানের বাড়ি নির্মাণ করা হবে, ভূমিমন্ত্রী

ঢাকা(নিজস্ব প্রতিবেদক) : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সরকারের দারিদ্র বিমোচনে অন্যতম অগ্রাধিকার প্রকল্প গুচ্ছগ্রামে নতুন আঙ্গিকে উন্নতমানের বাড়ি নির্মাণের ব্যবস্থা করতে হবে। আজ বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী […]

বরিশালে জেলা প্রশাসকর কার্যালয় বরিশালের সরকারী কর্মচারীদের জন্য ৪ দিনব্যাপি প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকর কার্যালয় বরিশাল এর সরকারী কর্মচারীদের জন্য বাৎসরিক ৬০ ঘন্টা অভ্যন্তরীন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন হল বুধবার। ২৯ জানুয়ারি বুধবার সকাল ৯ টায় সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে ৪ দিনব্যাপি ২০১৯-২০২০ অর্থ বছরের প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল […]

কেন্দ্রের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত ইসির

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার আওতায় আনছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন ও আগের দিন- দুইদিন এবং মক ভোটের দিন অর্থাৎ তিনদিন কেন্দ্রের চিত্র ধারণ করা হবে এসবে। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। ইসির সিস্টেম ম্যানেজার মো. আশরাফ […]

ই-পাসপোর্ট আবেদনে ব্যাপক সাড়া

অবকাঠামোগত স্বল্পতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ধীর গতিতে এগুচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। শুরুতেই অনলাইন আবেদনে ব্যাপক সাড়া মিলছে আগ্রহীদের। তথ্যের ঘাটতি থাকায় পাসপোর্ট অফিসে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। তবে আবেদনের পর বায়োমেট্রিক পদ্ধতি শেষ করতে পেরে খুশি আবেদনকারীরা। ২২ জানুয়ারি থেকে প্রথম ৬ দিনে ই-পাসপোর্টরে জন্য আবেদন করেছেন প্রায় ৬ হাজার প্রার্থী। নতুন পদ্ধতি, […]

আ.লীগ এবং বিএনপি সংঘর্ষে সময় টিভির চিত্রসাংবাদিক আহত

গোপীবাগে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে সময় সংবাদের চিত্রসাংবাদিক আশরাফুল ইসলাম আহত হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে গোপীবাগে রামকৃষ্ণ মিশন রোডে ইশরাকের মিছিলে ইটপাটকেল ও চেয়ার নিক্ষেপ করা হয়। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামীল লীগ ও বিএনপির কর্মী-সমর্থকরা। গোপীবাগ এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনি প্রচারে […]

গ্র্যাজুয়েটদের চাকরির পথ দেখালো ইউজিসি

ঢাকা: বিশ্বমানের শিক্ষা অর্জনের সঙ্গে সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হওয়া গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশের উপযোগী করে তুলতে বেশকিছু সুপারিশ করেছে উচ্চ শিক্ষালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসির সুপারিশে নতুন প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষকদের দক্ষ করতে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনেরও কথা বলা হয়েছে। পাশাপাশি ইউজিসির ক্ষমতায়নে জনবল বাড়ানো এবং […]

ইসির ভেতরেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ইসি মাহবুব

সিটি নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রবিবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি জানান, নির্বাচন কমিশনের ভেতরেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই। মাহবুব তালুকদার অভিযোগ করেন, অনুষ্ঠিত ৩টি কমিশন সভার কোনটিতেই আচরন বিধি, অনিয়ম বা প্রার্থীদের অভিযোগ সম্পর্কে আলোচনা […]

শেখ হাসিনায় আস্থা ৮৬ শতাংশ জনতার, বিএনপিতে সন্তুষ্ট ৬ শতাংশ

শেখ হাসিনা ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দেশের ৮৬ শতাংশ মানুষের আস্থা আছে বলে এক জরিপে উঠে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিএনপির কর্মকাণ্ডে সন্তুষ্ট মাত্র ৬ শতাংশ মানুষ। আর আওয়ামী লীগ সরকারের ওপর সন্তুষ্ট ৮৫ ভাগ জনতা।  রিসার্চ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এ জরিপ পরিচালনা করে। রোববার (২৬ জানুয়ারি) তারা জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তা […]

এবার হজ ৩০ জুলাই

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ ১৪৪১ অর্থাৎ চলতি বছরের ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।  বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।  তিনি আরও জানান, বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন […]

তরুণিকে ধর্ষণের পর ফেসবুক লাইভে চার বন্ধু, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

গাজীপুরে কিশোরী গণধর্ষণ মামলায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। ময়মনসিংহের ত্রিশাল থেকে তাদের আটক করা হয়। গেল ১৫ জানুয়ারি শ্রীপুরের নয়নপুরে জন্মদিনের অনুষ্ঠানে এক কিশোরিকে গণধর্ষণ করে চার বন্ধু। এসময় এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। পরে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।