২১ ফেব্রুয়ারির নিরাপত্তায় আগেরদিন থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ
ঢাকা: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগেরদিন ২০ ফেব্রুয়ারি রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১২ ফেব্রুয়ারি) ডিএমপি সদরদপ্তরে আয়োজিত একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভায় এ কথা জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যানবাহন নিয়ন্ত্রণে নির্দিষ্ট স্থানে ব্যানার, দিকনির্দেশক সাইনবোর্ড […]

