পথশিশু ও গৃহহীনদের নিয়ে জবি হিউম্যান রাইটস সোসাইটির ইফতার
মোঃ হৃদয়, জবি প্রতিবেদক:পথশিশু ও গৃহহীন মানুষদের নিয়ে ইফতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি। শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে প্রায় অর্ধশতাধিক পথশিশু ও গৃহহীন মানুষের সঙ্গে ইফতার করেন সংগঠনের সদস্যরা। এ আয়োজনে ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট এলাকা থেকে পথশিশু ও গৃহহীনদের ক্যাম্পাসে আনা হয়। হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস […]

