নেত্রকোনায় সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত আ.লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : ২০২৪ এর জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত উগ্রবাদী আওয়ামীলীগকে নিষিদ্ধে দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় নেত্রকোনা পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘নেত্রকোণার সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।
এসময় নেত্রকোনার সর্বস্তরের ছাত্র জনতার এই কর্মসূচীতে একাত্মতা পোষন করে বিক্ষোভে অংশ নেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারি মহাসচিব গাজী মুহাম্মদ আব্দুল রহীম রুহী, জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রকৌশলী মো. শেখ জামাল আবির, রফিকুল ইসলাম শুভ, আব্দুল গাফ্ফার, রুবি, শেখ অনন্যা, ফায়জা, সাজিদ, মমিনুল, শান্ত, মিনহাজ উদ্দিন চৌধুরী, মিনহাজ সোহেল, রাফায়েল, নাফিউ, অলি, শাহ আলমসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]