পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত।
তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জেলা প্রাণিসম্পদ দপ্তর শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রেসক্লাবকে আমন্ত্রণ জানালেও জেলার অন্যান্য সক্রিয় সাংবাদিক সংগঠনগুলোকে পুরোপুরি উপেক্ষা করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান জানান, কাউকে বাদ দেওয়াটা উদ্দেশ্যমূলক ছিল না।
সমন্বয়হীনতা এবং দাপ্তরিক ব্যস্ততার কারণে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এদিকে, এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ‘ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ’। সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ বলেন, সরকারি কোনো দপ্তরের আয়োজনে সব স্বীকৃত সংগঠনকে আমন্ত্রণ জানানো শিষ্টাচারের অংশ। একটি পক্ষকে গুরুত্ব দিয়ে অন্যদের অবহেলা করা অত্যন্ত দুঃখজনক। স্থানীয় সাংবাদিকরা দাবি জানিয়েছেন, ভবিষ্যতে সরকারি সকল কর্মকাণ্ডে যেন সকল সাংবাদিক সংগঠনের সাথে সমান সমন্বয় বজায় রাখা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]