নবীগঞ্জে অবৈধ পশুর হাট বন্ধে প্রশাসনের নির্দেশ অমান্য, তথ্য সংগ্রহে গিয়ে ৪ টিভি সাংবাদিকের ওপর হামলা 

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর  ইউনিয়নের জনতার বাজারে অবৈধ পশুর হাট পরিচালনার অভিযোগ উঠেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতি শনিবার এই হাট বসছে, যেখানে বাজার পরিচালনা কমিটি অবৈধভাবে রশিদ দিয়ে পশু বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে দুর্বৃত্তদের হামলার শিকার হন টিভির চার সাংবাদিক। দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও গাজী টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নূর উদ্দিন, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সুরুজ আলী, মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ ও দীপ্ত টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আখলাছ আহমদ প্রিয়কে মারধর করা হয় এবং তাদের ক্যামেরা ও ট্রাইপড ভাঙচুর করা হয়। অভিযোগ রয়েছে, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও জনতার বাজার পরিচালনা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
এ দিকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পশুর হাট। হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান চলতি বছরের ৭ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনতার বাজার পশুর হাট অপসারণের নির্দেশ দেন। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছিল, সরকারি অনুমতি ছাড়া কেউ হাট পরিচালনা করলে বা সহযোগিতা করলে তা হাট-বাজার আইন ২০২৩ ও মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
তবে প্রশাসনের এ নির্দেশ অমান্য করেই চলতি ফেব্রুয়ারি মাস থেকে প্রতি শনিবার অবৈধভাবে হাট বসছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এই হাট পরিচালনা করছেন, যার ফলে সরকার রাজস্ব হারালেও কিছু ব্যক্তিগত স্বার্থান্বেষী মহল লাভবান হচ্ছে।
এ দিকে যানজট ও জনদুর্ভোগ চরমে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় জনতা বাজার প্রতি শনিবার পশুর হাট বসার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী ও যানবাহনের চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নিলে এই সমস্যা আরও প্রকট হবে।
স্থানীয়দের কাছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা প্রশাসকের নির্দেশনা থাকা সত্ত্বেও উপজেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার অফিস সহকারীরা সঠিক তথ্য দিচ্ছেন না, যার ফলে তিনি কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছেন না।
স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং অবৈধ হাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় এ ধরনের হামলা ও অনিয়ম আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]