চট্টগ্রামে চিকিৎসক-পুলিশসহ আরও ১৪০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ৫৩০ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৮৬ জন ও উপজেলা পর্যায়ে ৫৪ জন রয়েছেন। বুধবার (৩ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের […]

চবিতে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের কিটে ত্রুটি, করোনা পরীক্ষা বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ‘ত্রুটিপূর্ণ কিটের’ কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীব বিজ্ঞান অনুষদে স্থাপিত করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়নি। বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কিটগুলো ত্রুটিপূর্ণ। আমরা সেগুলো ফেরত পাঠাচ্ছি। আজ আর পরীক্ষা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফিরতি কিট পাঠালে আবার […]

উপসর্গ না থাকলে নমুনা বুথে ভিড় না পরামর্শ মেয়রের

চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাসের উপসর্গ দেখা না গেলে করোনা নমুনা সংগ্রহ বুথে গিয়ে ভিড় না করতে নগরবাসীকে পরামর্শ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে ব্র্যাক বাংলাদেশ’র সহায়তায় স্থাপিত নমুনা সংগ্রহ বুথ উদ্বোধনের সময় তিনি এই পরামর্শ প্রদান দেন। মেয়র বলেন, ‘দিন দিন করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি […]

বোয়ালখালীতে সাংবাদিকদের সহায়তায় হাসপাতালে এ্যাম্বুলেন্স চালক সংকট নিরসন

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলায় হসপিটাল, এ্যাম্বুলেন্স সেবাসহ নানামুখি সেবার মান নিয়ে এমনিতেই এলাকাবাসির অভিযোগের শেষ নেই। এছাড়াও রয়েছে উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য-কমপ্লেক্সের বিরুদ্ধে। তার উপর বর্তমানে করোনা দুর্যোগে এ্যাম্বুলেন্সের চাহিদা বাড়ায় চালক সংকটে হিমসীম খেয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজনের সময় কাঙ্খি সেবা না পেয়ে ক্রমেই ফুঁসে উঠছিল এলাকার মানুষ। এমন পরিস্থিতিতে […]

বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন শাহাদাত হোসেন

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মোহাম্মদ শাহাদাত হোসেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গির দেশের বাইরে যাওয়ায় দলীয় সাংগঠনিক কর্মকান্ড অব্যাহত রাখতে এবং করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে জননেত্রী শেখ হাসিনার আগামীর কর্মসূচি সমূহ এগিয়ে নেওয়ার জন্য বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন […]

গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

চট্টগ্রাম সংবাদ: শহীদ জিয়ার ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাটহাজারী যুবদলের খাদ্য বিতরণ কালে.. #ইলিয়াছ_আলী। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি এম ইলিয়াছ আলী বলেছেন..শহীদ জিয়াউর রহমান জড়িয়ে আছেন বাংলাদেশের সমগ্র অস্তিত্বের সঙ্গে..দিকনির্দেশনা না থাকায় পাকবাহিনীর গণহত্যা ও প্রচন্ড নির্যাতনের মুখে জাতি যখন হতাশ ও বিভ্রান্ত, ঠিক তখনই আশার আলোকবর্তিকা হাতে এগিয়ে এসেছিলেন সেদিনের মেজর […]

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালের জন্য ১০০টি পিপিই দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের জন্য ১০০টি পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (২ জুন) বিআইটিআইডি হাসপাতালের পক্ষে ফ্লোর ইনচার্জ আসমা খাতুন এসব পিপিই গ্রহণ করেন। উপমন্ত্রী নওফেলের পক্ষ থেকে হস্তান্তর করেন ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ […]

চবিতে করোনা ল্যাবের উদ্বোধন, দিনে ৫০০ নমুনা পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীব বিজ্ঞান অনুষদে কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাব উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ল্যাবটিতে প্রতিদিন সর্বোচ্চ ৫০০ নমুনা পরীক্ষা করা যাবে। সোমবার (১ জুন) বিকেল ৩টায় জীব বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার […]

রাঙ্গুনিয়ায় বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় ১০বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে সরফভাটা থেকে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা। উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জুয়েল (২৭)। সে সরফভাটা হাজারীখীল আইল্লে বাপের বাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, রাস্তায় খেলা করার সময় স্থানীয় একটি পাঠাগারের শিক্ষক জুয়েল শিশুটিকে ডেকে […]

চট্টগ্রাম সিটি ও চারটি সংসদীয় আসনের ভোট বিষয়ে সিদ্ধান্ত কাল

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণ এবং দেশের চারটি সংসদীয় আসনের শূন্য আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামীকাল সোমবার (১ জুন) বৈঠকে বসবেন নির্বাচন কমিশনাররা। এদিন বিকাল চারটায় কমিশনের ৬৩তম এ সভা অনুষ্ঠিত হবে। দেশের ৪টি সংসদীয় আসন শূন্য থাকায় উপনির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বিষয়টি মাথায় […]