ডাসারে শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন

মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নাচ, গান ও বাদ্যের তালে তালে মুহূর্তে মুহূর্তে আবেগ ও আনন্দে ভেসে ওঠেন উপস্থিত শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা। সারাদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক প্রাক্তন অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান […]

দুর্গাপুরে স্কুল ছাত্রী ধর্ষিত, যুবক গ্রেপ্তার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে নবম শ্রেণির এক স্কৃল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রিংকু রংদী (২১) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রিংকুকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার দিবাগত রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত রিংকু রংদী দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের সুপারসন চাম্বুগং এর ছেলে। […]

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন […]

চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন

শহিদুল ইসলাম, প্রতিবেদক: সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম উৎসবে চট্টগ্রাম উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বিশিষ্ট আইনজীবী চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে। নান্দনিক চট্টলার আয়োজনে এই উৎসবে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন ব্যারিস্টার মনোয়ার হোসেনের ছোট […]

বন বিভাগের অভিযানে নবীগঞ্জে উদ্ধার ২০ বালিহাস পাখি, দুই শিকারীর জরিমানা

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে শিকার করা ২০টি বালিহাস পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বুধবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর শেরপুর রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম এবং হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। পরে সালামতপুর […]

আইসিইউ বেডে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, চিকিৎসার সহযোগিতা চায় অসহায় শিমুলের পরিবার!

মোঃ আমির হোসেন শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলাই বেপারীর কান্দি নিবাসী আমজেদ শিকদারের ছেলে মোঃ শিমুল(১৬) সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ বেড নং ১১ তে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। গত ১৮/০৯/২৫ তারিখে  মোঃ শিমুল একটি ভয়াবহ মোটরবাইক  দূর্ঘটনার শিকার হয়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়। অসুস্হতার মারাত্নক অবস্হায় ০১/১০/২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ […]

নেত্রকোনা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে বাস টার্মিনাল সহ বিভিন্ন সড়কের দুই পাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এই অভিযানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার। বুধবার (২৯ অক্টোবর) ১২ থেকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকার রাস্তার দু’পাশে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। এ সময় পথচারী, ব্যবসায়ী, চালক ও যাত্রীদের উদ্দেশে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান […]

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে পুঁজি সহায়তা ও ওরছ পাকের তারিখ ঘোষণা 

মোঃ আমির হোসেন জেলা প্রতিনিধি :অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে জাকেরদের মাঝে কর্মসংস্থান সহায়তা হিসেবে পুঁজি ও মূলধন বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন। বুধবার ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে এ সহায়তা দেয়া হয়। দরবার শরীফের গদীনশীন পীর ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান এই অনুদান প্রদান করেন। অস্বচ্ছলদের কর্মসংস্থান সৃষ্টিতে একক আর্থিক সহায়তার […]

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়ার জেরে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী তানজিলা খাতুনকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম আব্দুল করিম (২৫)। তিনি নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে এবং পেশায় গাড়িচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, […]

হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে- রিজভী 

আশিকুর রহমান, নরসিংদী :-শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। কিন্তু ভিন্ন দেশে গিয়েও সে বসে নেই, নানামুখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। নির্বাচন যাতে না হয়, সেজন্য নির্দেশ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৯শে অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ […]