বাকৃবির ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল আহ্বায়ক

বাকৃবি প্রতিনিধি:পবিত্র মাহে রমজানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এ খেটে খাওয়া, শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে প্রায় ১০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, […]

নেত্রকোণায় দোকানে এসি বিস্ফোরণের  আগুনে ব্যবসায়ী দগ্ধ

সোহেল খান দূর্জয়- নেত্রকোণা : নেত্রকোণা শহরে একটি দোকানে এসি বিস্ফোরণের  আগুনে ১ জন ব্যবসায়ী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আগুনে দোকানের মালামাল পুড়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আখড়া মোড় এলাকায় হেনা ডিজিটাল ল্যাবে এই আগুনের ঘটনা হয়। আহত হচ্ছেন, শহরের নিউটাউন এলাকার মানিক সাহার ছেলে রাজু সাহা (৪৫)। নেত্রকোণা ফায়ার সার্ভিসের […]

মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান, দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: “এদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো শব্দ নেই। আমরা প্রত্যেকেই মানুষ এবং মানুষ হিসেবে আমাদের সবার সমান অধিকার রয়েছে।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনার দুর্গাপুরে দশভূজা মন্দিরে আয়োজিত হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বার্তা দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য […]

টানা তিন বছর সিমাগো র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি:স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান Scimago Institutions Rankings (সিমাগো) ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বিশ্বের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় বাংলাদেশের ৪৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে টানা তৃতীয়বারের মতো চতুর্থ স্থান ধরে রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিমাগোর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ ও ২০২৫ […]

কমলনগরে সর্বনাশা অনলাইন জুয়া: ধ্বংসের পথে স্থানীয় যুবসমাজ

কবির হোসেন রাকিব কমলনগর প্রতিনিধি লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বর্তমানে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া ও গেমিং আসক্তি। একসময়ের শান্ত এই জনপদে এখন তরুণ প্রজন্মের বড় একটি অংশ স্মার্টফোনে ‘ক্যাসিনো’, ‘এরোপ্লেন’ (এভিয়েটর) এবং বিভিন্ন অনলাইন বাজি ধরার অ্যাপে বুঁদ হয়ে থাকছে। এর ফলে উপজেলার সামাজিক শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিকভাবে দেউলিয়া […]

সোনারগাঁয়ে আরজেএফ’র অভিষেক, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ফহাদুল ইসলাম সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ উপজেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর নবনির্বাচিত কমিটির উদ্যোগে অভিষেক, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সোনারগাঁ শপিংমলের কলাপাতা রেস্টুরেন্টে আয়োজিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীর উদ্যোগে পাবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল

পাবিপ্রবি প্রতিনিধি: জুলাই আন্দোলনে আহত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী সানোয়ার হোসেন সনির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ডাইনিং হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষার্থী, হল প্রশাসন এবং হল কর্মচারীরা অংশ নেন। আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ২০০ জনের জন্য এ ইফতারের […]

সোনারগাঁয়ে প্রশাসনের উদাসীনতায় ধ্বংস হচ্ছে ঐতিহাসিক সম্পদ, জনমনে প্রশ্ন জোরালো হচ্ছে কার স্বার্থে এই নীরবতা? 

ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড–এর স্মৃতিবাহী পেতার বাড়ি (মেন্দি ভিটা) ব্রিজ কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে উন্নয়নের নামে গড়ে তোলা একটি কংক্রিটের কালভার্টের নিচে। স্থানীয়দের অভিযোগ, এটি কেবল একটি সেতু ভাঙার ঘটনা নয় এটি পরিকল্পিতভাবে ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা। যে সেতুর নিচ দিয়ে একসময় প্রবাহিত হতো শতবর্ষী সরকারি খাল, […]

অনেকে মাদক ব্যবসা করছে, তারা বিএনপি না: সংস্কৃতিমন্ত্রী

জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি: মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগত জানান নেতা–কর্মীরা। আজ সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজের নির্বাচনী এলাকায় ফিরে মাগুরা–২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘অনেকে চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়। আবার অনেকে মাদক ব্যবসা করছে, তারা […]

রায়পুরে  পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে  ৪ পুলিশসহ আহত ২৫ জন 

আব্দুল্লাহ আল মামুন রায়পুর (লক্ষীপুর)প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটক চারজনকে উদ্ধার নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত একটা পর্যন্ত লক্ষ্মীপুর-চাঁদপুর সড়ক  প্রায় ৪ ঘন্টা অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় রাস্তায় […]