গরীব ও দুস্থ মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে খাবার বিতরন

Share the post

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): বাকেরগঞ্জে এসো গড়ি যুব সংগঠনের আয়োজনে গরীব ও দুস্থ মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে খাবার বিতরন করা হয়েছে। গতকাল রবিবার ০২/০২/২০২০ তারিখ বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে এসো গড়ি যুব সংগঠনের সদস্যদের উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে খাবার বিতরন করা হয়। প্রায় শতাধিক মানুষের জন্য এই খাবারের আয়োজন করা হয়।কালীগঞ্জ রোডস্থ ওয়েভ ফাউন্ডেশন অফিসের পাসের মাঠে এ আয়োজন করা হয়। রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন সকল কাজ করেছে স্থানীয় যুব সদস্যগন। যুব সদস্য শাহারিয়ার রিজভি বলেন, গরীব ও দুস্থ মানুষদের নিয়ে এই ১ টাকার বিনিময়ে খাবার বিতরন কার্যক্রমের আয়োজন করতে পেরে তিনি অনেক খুশি। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]