চট্টগ্রামে ক্যান্সার হাসপাতাল রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন: ভূমি মন্ত্রীর ৫ কোটি টাকা অনুদান প্রদান

Share the post
রুমেন চৌধুরী, চট্রগ্রাম: মা ও শিশু হাসপাতালের পরিচালনায় ১২০ কোটি টাকা ব্যয়ে “ক্যান্সার হাসপাতাল রিসার্চ ইনস্টিটিউট” করার স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছানোর লক্ষ্যে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উক্ত ‘ক্যান্সার হাসপাতাল রিসার্চ ইনস্টিটিউট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবারবার দুপুরে ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক এর সভাপতিত্বে কমিটির মেম্বার সেক্রেটারি মোঃ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ক্যান্সার হাসপাতাল রিসার্স ইনষ্টিটিউট এর জন্য ভূমিমন্ত্রীর এ সময় ৫ কোটি টাকা অনুদান প্রদান করেন এবং প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বিশ্ব ক্যান্সার দিবসে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের নতুন ভবনের পাশে “ক্যান্সার হাসপাতাল রিচার্স ইনইস্টিটিউট” নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় এ হাসপাতাল বাংলাদেশের বুকে ইতিহাস হয়ে থাকবে। করোনা কালীন মা ও শিশু হাসপাতালের যে অবদান রেখেছেন তা অবিশ্বরণীয়। অন্যান্য হাসপাতালের ডাক্তার চাকরি ছেড়ে দিয়েছেন । অপরদিকে মা ও শিশু হাসপাতালের করোনা মোকাবেলায় অগ্রনী ভূমিকা এখনো রাখছেষ। এ হাসপাতালের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকেও অর্থিক অনুদান দিবেন বলে কমিটিকে আশ্বাস প্রদান করেন। এর আগে মা ও শিশু হাসপাতালের পাশে অবহেলিত ১০ কাঠা জমিকে সংস্কারের উদ্যোগ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহযোগিতায় “ক্যান্সার হাসপাতাল রিসার্স ইনষ্টিটিউট” নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করতে উক্ত জায়গার ব্যবস্থা করে দেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। নির্মাণ কাজের জন্য ভূমি মন্ত্রীর ৫ কোটি টাকা অনুদান ছাড়াও এতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের দাতা সদস্য এস এম আবু তৈয়ব ১০ লক্ষ টাকা, চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল রিচার্স ইনইস্টিটিউট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেক পরিবারের পক্ষে ১ কোটি টাকা এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের পক্ষ থেকে এর চেয়ারম্যান ২ লক্ষ টাকা অনুদান দেন। এছাড়াও সেখানে সাবেক এমপি সাবিহা মুসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন চৌধুরী , চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন দাতা সদস্যবৃন্দ, নির্বাহী সদস্য, ক্যান্সার হাসপাতাল নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কমিটির সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নব নির্বাচিত ৪ ওর্য়াডের কাউন্সিলর বৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]