শিক্ষক-শিক্ষার্থীদের অবাধ মেলামেশায় দেশে অশান্তি-দাবি হেফাজত আমিরের

Share the post

আনোয়ারা প্রতিনিধি (চট্টগ্রাম) : শিক্ষক-শিক্ষার্থীদের অবাধ মেলামেশার কারণে দেশে শান্তি আসছে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

রোববার (২ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর চট্টগ্রামের আনোয়ারায় মাদ্রাসা আরবিয়া খাইরিয়া ও এতিমখানার বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন।

আল্লামা আহমদ শফী বলেন, সহশিক্ষা করাবেন না। সহশিক্ষা কাকে বলে জানেন? মহিলা বালেগা (প্রাপ্ত বয়স্ক) পুরুষ বালেগা এক সাথে স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করাবেন না। মহিলাদের লেবাস (পোষাক) পুরুষের লেবাস অর্ধেক হাঁটু পর্যন্ত।

তিনি বলেন, পত্রিকা যারা দেখেন তারা দেখতে পাবেন তিন ভাগের দুই ভাগ শুধু সহশিক্ষার বিষয় নিয়ে। আমি এ ওয়াজ (বক্তব্য) করায় পরে আমার নামে কেউ কেউ বদনামি করে বলেছে ‘মৌলভী শফি ছাত্রীদের নামে বদনামি করছে। তাদেরকে লেখা পড়া করার জন্য বাধা দিচ্ছে।’ তাদেরকে আমার ছাত্ররা এমন জবাব দিয়েছে, যে জবাব পেয়ে কেউ আর কোনদিন পুনরায় বলেনি।

তিনি আরও বলেন, মাস্টার-ছাত্রী, ছেলে-মেয়ে মিলে এত গুনাহ করতেছে যেএ দেশে শান্তি আর কোথা থেকে আসবে, এ দেশে কি আর শান্তি পাব?

এ সময় চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থান থেকে মাহফিলে আসা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]