মিরসরাইয়ে লরির ধাক্কায় বাসচালকসহ আহত ৫

Share the post

চট্টগ্রাম : মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চট্টগ্রামগামী ওমেরা গ্যাসের চলন্ত লরির পেছনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে বাস চালকসহ ৫ যাত্রী আহত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জোরারগঞ্জের নাহার এগ্রোর উত্তর পাশে চট্টগ্রামমুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের মধ্যে বাস চালক মো. কবির (৪৭) চাঁদপুর জেলার মতলব থানার নিচিন্তাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থপ্রেডিক্স বিভাগে পাঠায়। এতে আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]