চট্টগ্রামে ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড ২০২০’ পেলো ১৬ ব্যাক্তি ও প্রতিষ্ঠান

Share the post

Image may contain: 5 people, including Rumman Ahmed, people smiling, people standing and wedding

চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো আয়োজিত এক্সপ্রেসমল প্রেজেন্টস ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড ২০২০’ অর্জন করেছে চট্টগ্রামের ১৬ জন ব্যাক্তি, সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এছাড়া দুইজন সফল ব্যাক্তিত্বকে প্রদান করা হয় লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড এবং সফল উদ্যোক্তা এওয়ার্ড। হ্যালো চিটাগাং-এর উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে এই এওয়ার্ড প্রদান করা হয়। রোববার সন্ধ্যায় নগরীর চিটাগাং ক্লাবের ব্যাংকুইট হলে আয়োজিত এক্সক্লুসিভ সেলিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে এই এওয়ার্ড প্রদান করা হয়। এই আয়োজনে লাইফ টাইম এচিভমেন্ট গ্রহন করেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম আবু তৈয়ব এবং সফল উদ্যোক্তা হিসেব বেস্ট এন্টাপ্রেণার এওয়ার্ড গ্রহন করেন সৈয়দ রুম্মান আহাম্মেদ।

Image may contain: 5 people, including Rumman Ahmed, people smiling, people standing

মাসব্যাপী ফেসবুক ভোটিং এবং জুরি প্যানেলের বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১৬ ক্যাটাগরিতে এই এওয়ার্ড প্রদান করা হয়। হ্যালো চিটাগাং-এর প্রতিষ্ঠাতা রিয়াদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া নগরীর ভিন্নধর্মী এই আয়োজনে যেসব ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয় সেগুলো হলো বেস্ট সোস্যাল অর্গানাইজেশন, বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট, বেস্ট ক্যাফে, বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট ইয়াং ফ্যাশন ডিজাইনার, বেস্ট কনটেন্ট ক্রিয়েটর, বেস্ট লেডিস পার্লারসহ সর্বমোট ১৬ জন ব্যাক্তি, সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

এতে জুরি প্যানেলে ছিলেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও সমাজ সেবক রওশন আরা চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক সাফিয়া গাজি রহমান, বারকোড গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মনজুরুল হক এবং র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন। আয়োজনে পাওয়ার্ড বাই স্পন্সর ছিলো হ্যালো লন্ড্রি, এসোসিয়েট পার্টনার হিসেবে ছিলো ইমপেরিয়াল হসপিটাল লিঃ, আলোজ্জা, মামসা, নিউ রেডিও ভয়েস। ইভেন্ট পার্টনার ছিলো জায়ান্ট কনসেপ্ট। অর্গানাইজড বাই হ্যালো চিটাগাং।

আরাফাত রূপকের উপস্থাপনায় বর্ণাঢ্য এবং জমকালো এই আয়োজনে চট্টগ্রাম মহানগরীর কর্পোরেট, বাণিজ্যিক ও মিডিয়া অঙ্গনের মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Image may contain: 3 people, people smiling, people standing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]