মোবাইল কিনতে ৮ হাজার টাকা পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৪০৪ শিক্ষার্থী

Share the post

অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে স্মার্টফোন কিনতে আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুদবিহীন শিক্ষাঋণ পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। এক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থী ৮ হাজার টাকা করে পাবে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও সফট লোন অনুমোদন কমিটির সদস্য সচিব এসএম আকবর হোছাইন।

তিনি বলেন, ‘করোনাকালীন অনলাইনে ক্লাসের প্রয়োজনে স্মার্টফোন কিনতে শিক্ষাঋণ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সফটলোন অনুমোদন কমিটির সুপারিশের পর ফাইন্যান্স কমিটি অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহের যেকোন দিন শিক্ষার্থীরা ইএফটি (EFT)-এর মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন।

তিনি আরও বলেন, শিক্ষাঋণের জন্য আবেদনপত্র আহ্বান করার পর শিক্ষার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই করে ইউজিসিকে আমরা একটি তালিকা পাঠিয়েছিলাম। এর প্রেক্ষিতে ইউজিসি আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীকে সফটলোন প্রদানের জন্য অনুমতি দেয়। পরে এই তালিকা স্ব স্ব বিভাগে পাঠানোর পর বিভাগ থেকে পাঠানো ফিরতি তালিকায় ৩ হাজার ৩১৯ জনের নাম আমরা হাতে পাই।’

তিনি বলেন, ‘পরে আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এই ৩ হাজার ৩১৯ জনকে একটি ফরম পূরণ করতে বললে নির্ধারিত সময়ে ১ হাজার ৫৪৩ জন ফরম পূরণ করে। এরপর এই তালিকা ভেরিফাই করা পর দেখা গেছে অনেকে আবেদন করেছে ৩ হাজার ৩১৯ জনের বাহিরে, আবার কেউ দুইবার আবেদন করেছে। সবকিছু যাছাই বাছাই শেষ করে আমরা সর্বশেষ ১৪০৪ জনকে চূড়ান্ত করি।’

প্রসঙ্গত, গতবছর ৪ নভেম্বর অনলাইন প্লাটফর্মে ইউজিসি আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

সভায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক গঠিত ‘সফট লোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে অনধিক ৮ হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। এই ঋণ শিক্ষার্থীকে শুধুমাত্র আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]