মির্জাপুরে ভাইয়ের হাতে বোন খুন,ভাই গ্রেফতার

Share the post

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উত্তর পেকুয়া (তক্তারচালা বাজার সংলগ্ন) এলাকায় ভাইয়ের হাতে বোন খুনের ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ঘাতক উক্ত এলাকার মোঃ শহিদুল ইসলাম (২৮), পিতা: মৃত শাহজাহান, ভিক্টিম বড় বোন নিহত মোসা: সুলতানা আক্তার (৩০)।জানা যায়, সুলতানা উন্মুক্ত কলেজের ছাত্রী এবং তারা ১ ভাই,১ বোন ছিলেন।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় ঘাতকের নিজ বাড়িতে।জানা যায়, বোনের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঘরের গেটের তালা লাগিয়ে কিল, ঘুষি, শেষে গলা টিপে ভাই তার বড় বোনকে হত্যা করে।বাড়ির লোকজন সহ আশেপাশের লোকজন দেখলেও কিছুই করার ছিল না বলে উপস্থিতিরা জানান। তারা আরো বলেন, গেটের মধ্যে তালা লাগিয়ে এ হত্যা করা হয়, ফলে কেউ ভেতরে যেতে পারে নাই। পরে ঘতককে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে চলে আসেন বাঁশতৈল ফাড়ির পুলিশ। পরে ঘাতককে এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে নিহতের মা বলেন, এই ঘর আটকিয়া ওরে মারছে।

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম বলেন, খবর শুনে আমি এসে দেখি ছোট ভাই শহিদুল তার বড় বোনকে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে বাঁশতৈল পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে এবং আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, মামলার প্রস্তুতি চলছে।

উক্ত ঘটনায় পরিবার সহ সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]