বাগেরহাট পৌর নির্বাচনে ৩৬ জনের মনোনয়ন বৈধ ঘোষনা

Share the post

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট পৌর নির্বাচনে ৩৬ জনের মনোনায়ন পত্রই বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ। মঙ্গলবার সকালে সকল প্রার্থীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। আসন্ন পৌর নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ১৪ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বাগেরহাট পৌরসভায় মেয়র পদে ২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারন কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী গত ১৭ ই জানুয়ারি মনোনায়ন পত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ বলেন আগামী ২৬ জানুয়ারি এবই সময়ে প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং শুধুমাত্র প্রার্থীদের উপস্থিত থাকতে অনুরোধ করেন। এছাড়া সকল প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার উপর জোর তাগিত দেন। উল্লেখ্য বাগেরহাট পৌরসভার নির্বাচনে ৩৮২০০ জন ভোটার যার মধ্যে নারী ভোটার সংখ্যা ১৯৭৭৯ এবং পুরুষ ভোটার সংখ্যা ১৮৪২১ জন আগামী ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]