রোয়াংছড়িতে এলজিএসপি-৩ প্রকল্পের দু:স্থ মহিলাদের সেলাই মেশিন ও স্কুল ব‍্যাগ বিতরণ

Share the post

উচহ্লা মারমা,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে রোয়াংছড়িতে লোকেল গর্ভন‍্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় আলেক্ষ‍্যং ইউনিয়নে গিলাফুল লাইব্রেরী মিলনায়তনে দু:স্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুল ব‍্যাগ ও এলাকায় মশার প্রভাব মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের গফগার মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল‍্যাহ আল জাবেদ। মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০২১) আয়োজিত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেক্ষ‍্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ‍্যা। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল‍্যাহ আল জাবেদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ‍্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, সহকারি কমিশনার (ভূভি) মিসকাতুল তামান্না, পল্লী সঞ্চয় ব‍্যাংক সমন্বয়ক সুফল চাকমা, প্রাথমিক সহকর্মী শিক্ষা কর্মকর্তা মো:কামাল হোসেন, ১নং ওয়ার্ড ইউপি মেম্বার চসিংনু মারমা, মেম্বার ভারতসেন তঞ্চঙ্গ‍্যা, যুদ্ধসেন তঞ্চঙ্গ‍্যা, বান্দরবান ডিষ্ট্রিক্ট ফ‍্যাসিলিটেটর (ডিএফ) এলজিএসপি-৩, রিটেন তালুকদার, ইউপি সচিব লিটন পাল, বিআরডিবি স্টাফ প্রকাশ চাকমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]