বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের রেকর্ড রুম এলাকায় মোবাইল কোর্ট অভিযানে দুই জন গ্রেপ্তার

Share the post

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী) বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোবাইল কোর্ট অভিযানে দুই জন গ্রেপ্তার ও জেল। ৩০ জানুয়ারি দুপুর ২ টার দিকে, বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ের রেকর্ড রুম এলাকায় এ ঘটনা ঘটে। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ জিয়াউর রহমান। অভিযানকালে বিনা অনুমতিতে অনুপ্রবেশ, অফিসের ভেতর ঢুকে অফিস ফাইল থেকে স্বাক্ষরিত আবেদনপত্র সরিয়ে নেবার পাশাপাশি দালালি করে জনগণের ভোগান্তি সৃষ্টি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ খলিল সরদার (৫৫) এবং মোঃ কাওছার মৃধা (৪৩)। অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ জাকির হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। গ্রেপ্তারকৃত দুজনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক ০৭ (সাত) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ সময় উপস্থিত অন্যান্যদেরকে রেকর্ড রুমে অনুপ্রবেশ ও রেকর্ড রুমকে ঘিরে বাণিজ্যে লিপ্ত না হবার জন্য দিয়ে সতর্ক করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]