সুনামগঞ্জে ২৭০ টি মাদ্রাসায় একযোগে জাতীয় পতাকা স্ট্যান্ডস,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ : সুনামগঞ্জে জেলার ২৭০টি কওমি ও আলিয়া মাদরাসায় সঠিক মাপের জাতীয় পতাকা স্ট্যান্ডসহ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ডিসেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে মাদরাসার সংশ্লিষ্টদের হাতে এসব তুলে দেন। এ উপলক্ষে জেলা আলোচনাসভা অনুষ্টিত হয়।জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনাসভায় ভার্চুয়াল উপস্থিত থেকে বক্তব্য দেন মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মো. আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি পংকজ দে, মাওলানা আলীনূর, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনাসভায় জেলা প্রশাসক জানান, মহান মুজিব বর্ষ উপলক্ষে ২৭০টি মাদরাসায় স্ট্যান্ডসহ জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান করা হয়। মাদরাসায় সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]