বোয়ালখালীতে মহিষের আক্রমনে ১ ব্যক্তি নিহত, আহত ৪

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে মহিষের আঘাতে ১ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৩ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলা মধ্যম শাকপুরা, পশ্চিম গোমদন্ডী ও এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩জন আহত হন। নিহত ব্যক্তি উপজেলার বহদ্দারপাড়া এলাকার মৃত আবুল কাশেম ছেলে মোঃ ইসমাইল (৫০)। আহতরা হলেন, মধ্যম শাকপুরা এলাকার আবদুল হাকিমের স্ত্রী গুলছড়া বেগম (৮৫), পশ্চিম গোমদন্ডী এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খুশি বেগম(৪৫), মৃত মনজুর আহমদ ছেলে নুরুল আবছার (৪০), পূর্ব গোমদন্ডী এলাকার আহমদ কবিরের ছেলে মোঃ রহিম(২২)। গুরুতর আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার রায়খালী এলাকার মহিষটি হঠাৎ করে ক্ষেপে গিয়ে একপর্যায়ে মধ্যম শাকপুরা, পশ্চিম গোমদন্ডী ও বহদ্দারপাড়া এলাকার লোকজন ও পুলিশ টিম মহিষটিকে আটক করার চেষ্টা করতেছে। এ সময় মহিষের আক্রমণে ১ জন নিহত ও ৩ জন আহত হন। এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিষটি আটক করার চেষ্টা চলতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]