র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডজন মামলার আসামি নিহত

Share the post

চট্টগ্রাম: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বঙ্গোপসাগরে ৩১ জেলে হত্যা মামলার আসামি দস্যু মোরশেদ আলম (৩৫) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, তিনটি রাম দা ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) ভোরে বাঁশখালীর বাণীগ্রাম লটমণি পাহাড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন। 

নিহত মোরশেদ আলম বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা। সে বঙ্গোপসাগরের একজন দস্যু বলে জানিয়েছে র‍্যাব।

নিহত মোরশেদ আলমের বিরুদ্ধে বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের অধিক মামলা রয়েছে বলে জানান মাহমুদুল হাসান মামুন।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলানিউজকে বলেন, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু। বাঁশখালীর বাণীগ্রাম লটমণি পাহাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর তার মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি ওয়ান শ্যুটার গান, ১৯ রাউন্ড গুলি ও ৩টি রাম দা জব্দ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]