৪ দিন পর সাংবাদিক গোলাম সরওয়ারকে পাওয়া গেল সীতাকুণ্ডে

Share the post

চট্টগ্রাম সংবাদ: নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।রোববার (১ নভেম্বর) রাত আটটার দিকে পুলিশ অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হসপিটাল নিচ্ছে বলে জানা গেছে।সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ‘কুমিরার একটা লেকের পাশে উনাকে পাওয়া গেছে অক্ষত অবস্থায়। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি থানাকে জানিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ এখন ঘটনাস্থলে যাচ্ছে।’গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারের আর খোঁজ মিলছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সাংবাদিক গোলাম সরোয়ারের পরিবার ও তার সহকর্মীরা। গোলাম সরোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার এবং সিটিনিউজ নামের একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক।

কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী বলেন, ‘বড় কুমিরা বাজার এলাকার একটা খালের পাড়ে উনাকে পাওয়া গেছে। গায়ে কাপড়চোপড় ছিল না। তিনি নিজেই পরিচয় দিয়েছেন যে তিনি একজন সাংবাদিক। পরে তিনি বিভিন্ন সাংবাদিকদের সাথে যোগাযোগ করেছেন। আমরাও থানাকে জানিয়েছি।’

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা বিভাগ) মির্জা সায়েম মাহমুদ জানান, ‘নিখোঁজ হওয়ার সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডে পাওয়া যাওয়ার খবরে শহর থেকে আমাদের একাধিক টিম সীতাকুন্ড গিয়েছে। কিছুক্ষণের মধ্যে বিস্তারিত জানানো হবে। আগে আমরা তার শারীরিক সুস্থতা এবং সুচিকিৎসা নিশ্চিত করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]