চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা যুবলীগ। এতে খন্দকার আমিনুল ইসলামকে সভাপতি ও মো: সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানা ও সাধারণ সম্পাদক ওসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানা যায়। জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানা বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে ও সংগঠনকে গতিশীল করতে বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। তাদের আগামি ১ বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন বোয়ালখালীর বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ। অনুভূতি প্রকাশ: চরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের নব-গঠিত কমিটির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষা জীবন দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এখন আমাকে যে নতুন দায়িত্ব দেয়া হয়েছে তার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে হাজারো শোকরিয়া জ্ঞাপন করছি। সংগঠনকে সু-সংগঠিত করতে আমি আমার জীবনের সর্বত্র দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করে যাবো। সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন বলেন, আমি সর্বদা মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। সকলের সমন্বয়ে খুব শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করে তলবো এবং সকলকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো। এছাড়াও নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানা ও সাধারণ সম্পাদক ওসমান গণির প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]