খুলনা রুপসা থানা থেকে ১০ পিচ ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ রত্না বেগম আটক

Share the post

খুলনা প্রতিনিধি: খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে রূপসা থানা এলাকা হতে ১০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামি রত্না বেগম (৩৫) কে গ্রেফতার করেছে। সে উপজেলার ইলাইপুর গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে ও নাসির উদ্দিন হাওলাদারের স্ত্রী। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইলাইপুর চৌ-রাস্তার মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা সহ মজুদ রাখার কথা জানতে পেরে আসামীর বাড়ীতে উপস্থিত হয়ে তাকে ধৃত পূর্বক তার প্রাচীর বেষ্টিত বসত ঘরে অভিযান চালায়। এ সময় মটরের ট্যাংকের উপর মটর সাইকেলের কভার দ্বারা ঢাকা কাপড়ের তৈরী নীল ট্রাভেল ব্যাগের মধ্যে জলপাই রংয়ের ফ্লোরটাচ কামিজ এর নিচ হইতে ১০বোতল ফেন্সিডিল ও হলুদ কসটেপ ও বাশপাতা কাগজে মোড়ানো ১কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) সেখ কনি মিয়া অফিসার ইনচার্জ বাদী হয়ে রূপসা থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। । উল্লেখ্য রত্না বেগম এর স্বামী মাদকদ্রব্য সহ ধৃত হওয়ার কারনে উক্ত ফেন্সিডিল ও গাঁজা রূপসা থানা এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের বিক্রয় করার কথা স্বীকার করে। রত্না বেগম ও তার স্বামী নাছির উদ্দীন হাওলাদার দীর্ঘদিন যাবৎ যশোর জেলার বেনাপোল হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয় করিয়া রূপসা থানা এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]