খুলনায় রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ‘‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা প্রতিনিধি: খুলনা জেলা ডিবি পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপসার নেতৃত্বে ‘‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ মোবাইল কোর্ট পরিচালনাকালে রূপসা থানাধীন শৈলপুর খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদী হতে ১০০০ ফুট কারেন্ট জাল সহ ০৩ জন আসামি গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা এর নেতৃত্বে ২৭/১০/২০২০ খ্রিঃ তারিখ ‘‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’’, মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান চক্র গ্রেফতার ও মোবাইল কোর্ট পরিচালনাকালে রূপসা থানাধীন শৈলপুর খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ আহরণকালে ২৭/১০/২০২০ খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় রূপসা থানাধীন শৈলপুর খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদী হতে আসামি ১। মোঃ আল আমিন (২২), পিতা- মোঃ সালাম শেখ, ২। মোঃ মিঠু শেখ (২৬), পিতা- মোঃ নবাব শেখ, ৩। মোঃ রিয়াজ শেখ (১৮), পিতা-রবিউল ইসলাম, সর্বসাং-যুগিহাটি, থানা-রূপসা, জেলা-খুলনাদেরকে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ১০০০ (এক হাজার) ফুট কারেন্ট জাল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে জনাব, নাসরিন সুলতানা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপসা, খুলনা সকল আসামিদেরকে সর্বমোট ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]