খুলনায় মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা প্রতিনিধি: ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জাতীয় সড়ক দিবস, ২০২০’ উপলক্ষে এক আলোচনা সভা। খুলনা জেলা প্রশাসন, ও বিআরটিএ, খুলনার আয়োজনে সুযোগ্য খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ খুলনা জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন মান্যবর খুলনা বিভাগীয় কমিশনার, ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার, এস এম শফিউল্লাহ বিপিএম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, কেএমপি’র উপ-পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত খুলনা জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ ইউসুপ আলী, বিআরটিএ, খুলনা’র উপ-পরিচালক মোঃ মহসিন হোসেন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা-বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, নিরাপদ সড়ক চাই (নিসচা), খুলনা’র সভাপতিসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে করণীয় এবং সড়কে যান চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ আইন প্রয়োগের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]