নাটোরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার!

Share the post

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া এলাকার ধানক্ষেত থেকে বিদ্যুৎ সরকার(৩০) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত বিদ্যুৎ সরকার পার্শ্ববর্তী লালোর ইউনিয়নের মোঠগ্রামের নির্মল সরকারের ছেলে। বুধবার(২১শে অক্টোবর) সকালে ৯টায় বিদ্যুতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সিংড়া থানার অফিসার ইনচার্জ বিদ্যুতের পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বেরিয়ে যায় বিদ্যুত। রাতে বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকে। পরে আজ বুধবার সকালের পার্শ্ববর্তী হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া এলাকার রাস্তার পাশে একটি ধানের জমিতে বিদ্যুতের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিদ্যুতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]