জনমত জরিপে ইন্জিঃ হেলাল উদ্দিনের জনপ্রিয়তা আকাশ চুম্বি

Share the post

 সোহেল রানা ।। উখিয়া প্রতিনিধি   :       কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদে ভোটের মাঠে ৪ জন প্রার্থী লড়াই করলেও জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছেন মরহুম বখতিয়ার আহমেদের মেঝ ছেলে ইন্জিনিয়ার হেলাল উদ্দিন। রাজনৈতিক, সামাজিক, মানবিক ও নৈতিক গুণাবলীর মাধ্যমে তিনি ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছে সমানতালে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।

ইতোমধ্যে হেলাল উদ্দিন তার মৃত বাবার মত সমাজ সেবায় ও ভোটের মাঠে যে সম্প্রীতির দৃষ্টান্ত রাখছেন, যা বর্তমান অন্যান্য প্রার্থীদের ছেয়ে অনেকটাই বিরল বলে মনে করেন সর্বসাধারণসহ বিশিষ্টজনরা। এতিম সন্তান হেলাল উদ্দিনের এমন জনপ্রিয়তার কারণ সম্পর্কে ভোটারসহ সর্বসাধারণ বলছেন, অহিংস মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে নির্বাচনী প্রচারাভিযানের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন পারস্পারিক শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য সারা জীবন কুতুপালং বাসীর অন্তরে কি ভাবে বেচে থাকতে হয়। ইন্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, আমাদের ৯ ওয়ার্ডে যে সামাজিক অবস্থান রয়েছে, আমরা তা’ আজীবন লালন করে দীর্ঘস্থায়ী করতে চাই। আমার মরহুম পিতার নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষায় আমি উপ-নির্বাচনে মেম্বার প্রার্থী হয়েছি।

৯নং ওয়ার্ডের সকল জনগণের সুখে দুঃখে তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]