পালংখালীতে বিজিবি’র অভিযানে ৫৬ টি স্বর্ণের বার সহ আটক ৩ পাচারকারী।

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার পালংখালী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তের কাটাখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বারসহ ৩জন পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ছৈয়দ আহমদের ছেলে মনির আলম (৩৮), টেকনাফের হোয়াইক্যং এলাকার নুরুল হকের ছেলে মামুনুর রশিদ (১৮), একই এলাকার ছৈয়দ নূরের ছেলে নুর মোহাম্মদ (৩৬)। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী কাটাখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বার জব্দ সহ ৩জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫ কোটি ৩০ লক্ষ টাকা। তিনি আরো বলেন, জব্দকৃত স্বর্ণ ও আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]