কক্সবাজারের এসপি এবিএম মাসুদ কে রাজশাহীতে বদলী, নতুন এসপি হাসানুজ্জামান।

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি। কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে । নতুন এসপি’র হয়ে আসছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান । বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উক্ত আদেশে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবিরকে পুলিশ কমিশনার গাজীপুর মহানগর পুলিশে, উপ-পুলিশ মহাপরিদর্শক বিশেষ শাখার (এসবি) মাসুদুর রহমান ভূঁইয়াকে পুলিশ কমিশনার খুলনা মহানগর পুলিশে, উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুনতাসিরুল ইসলামকে পুলিশ সুপার ঝিনাইদহ জেলায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানকে পুলিশ সুপার কক্সবাজার জেলায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে পুলিশ সুপার রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]