উখিয়া উপজেলা আওয়ামীলীগের ৩৩ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদিত।

Share the post

সোহেল রানা ,উখিয়া প্রতিনিধি: উখিয়া উপজেলা আওয়ামী লীগের ৩৩ সদস্য বিশিষ্ট সন্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। অনুমোদিত কমিটিতে একজন আহবায়ক ও ৬ জনকে যুগ্ন- আহবায়ক করা হয়েছে। বাকী ২৬ জনকে সদস্য করা হয়েছে। নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজা শাহ আলম চৌধুরী। যুগ্ন- আহবায়ক মনোনীত হয়েছেন যথাত্রুমে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দীন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, সাবেক জেলা সদস্য আবুল মনসুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু, আওয়ামীলীগ নেতা নুরুল হুদা ও আলী হোসেন খান। আজ সন্ধ্যা ৭ টায় ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদিত তালিকা আহবায়ক শাহ আলম চৌধুরী রাজার হাতে হস্তান্তর করেন জেলা সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]