দৈনিক আজাদীর ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রেজাউল করিম চৌধুরীর শুভেচ্ছা

Share the post

 চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রামের অন্যতম সংবাদপত্র দৈনিক আজাদী ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। রবিবার ৬ সেপ্টেম্বর দৈনিক আজাদী পত্রিকার ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আজাদী অফিসে যান মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। এ সময় দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক এর ছেলে ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক এম. রেজাউল করিম চৌধুরীকে অভিবাদন জানান। এরপর পত্রিকার ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে সাথে নিয়ে কেক কাটেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক এর ছেলে ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক। এ সময় মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগর ও জেলার যে কোন উন্নয়ন, সমস্যা, সম্ভবনার খবর বা কোন আলোচিত ঘটনাসহ, যেকোনো সংবাদ পত্রিকার পাশাপাশি আজাদী অনলাইনে নিয়মিত সংবাদ প্রকাশ করে চট্টগ্রাম জেলার বাহিরে ও প্রবাসী পাঠকের কাছে পৌছে দিচ্ছে প্রতিনিয়ত। ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে এই পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ এর সাথে জড়িত সকল সংবাদকর্মী, পাঠক, শুভাকাঙ্কীদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আমি দৈনিক আজাদীর পত্রিকার উত্তোরত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক সৈয়দ হাছান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহমেদুর রহমান সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমেদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ-দপ্তর সম্পাদক জহুরলাল হাজারী, সদস্য এম এ জাফর, সদস্য আবুল মনসুর, সদস্য গাজী শফিউল আজিম, সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সদস্য নুরুল আমিন শান্তি, কোতোয়ালি থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক টিংকু বড়ুয়া, জামালখান ওয়ার্ডের সভাপতি আবুল হাসেম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]