অপরাজেয় বাংলাদেশের পথ শিশুদের ১ মাসের খাবার দিল মানবিক চট্টলা।

Share the post

 চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রামের নগরীর বি আর টি সি ফলমুন্ডিতে অবস্থিত অপরাজেয় বাংলাদেশের পথশিশু আশ্রয় কেন্দ্রে বসবাসরত সুবিধাবঞ্চিত পথশিশুদের এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন মানবিক চট্টলা। খাদ্য সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন মানবিক চট্টলার প্রধান উদ্যোক্তা মোশরাফুল হক চৌধুরী পাবেল, এবং সংগঠন সদস্য ইফতেখার ইফতি,ইনামুল করিম,আনিস আহমেদ পিয়ারুল কদর অশ্রু বাপ্পি সেকান্দর প্রমুখ। এ বিষয়ে জানতে চাওয়া হলে মানবিক চলার প্রধান উদ্যোক্তা মোশরাফুল হক চৌধুরী পাভেল বলেন পথ শিশুদের নিয়ে কাজ করা সংগঠন অপরাজেয় বাংলাদেশ বিআরটিসি আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকটের কথা আমরা জানতে পারি। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অপরাজেয় বাংলাদেশের বিআরটিসি আশ্রয় কেন্দ্রের জন্য চাউল, ডাল, তেল, চিনি, চা পাতা, পিয়াজ, আলু, মসলা সহ মানবিক চট্টলার পক্ষ থেকে এক মাসের বাজার প্রদান করা হয়। পাবেল আরো বলেন মানবিক চট্টলা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে করোনা সংকটকালীন সময়ে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ, সাধারণ মানুষের মাঝে সুরক্ষায় সামগ্রী বিতরণ, একজন গরীব বৃদ্ধ মহিলার চোখের ছানি অপারেশন সহ মানবিক চট্রলা সার্বক্ষণিক মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]