কক্সবাজার বিমানবন্দরে দিবারাত্রি আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামা করবে শীঘ্রই

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের মধ্যদিয়ে দ্রুত দিবারাত্রি আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামা শুরু করার উপর গুরুত্বারূপ করে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এছাড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, এয়ারভাইস মার্শাল মুফিদুল আলম, প্রকল্প পরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এড.সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্ট অনকেই গুরুত্বপূর্ণ এ সভায় সংযুক্ত ছিলেন। এসময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তাঁর নির্দেশনা অনুযায়ী পর্যটন নগরী হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে দ্রুত আধুনিকায়ন করে দিবারাত্রি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে হবে। এ জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]