কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন চট্টগ্রাম রেঞ্জের সেরা সার্কেল অফিসারের পুরস্কার পেলেন

Share the post

মুজিবুল হক,স্টার্ফ রির্পোটার,চট্টগ্রাম। আবারো চট্টগ্রাম রেঞ্জের সেরা সার্কেল অফিসারের পুরস্কার পেলেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন পিপিএম । আজ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃত স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদের পুরস্কার প্রদান করেন। এই নিয়ে সপ্তম বার ইমন চট্টগ্রাম রেঞ্জের ৪৭ টি সার্কেলের মধ্যে সেরা সার্কেল অফিসারের পুরস্কার পান । তিনি ২৮ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। রাষ্ট্রপতি পুলিশ পদক, আইজিপি ব্যাজ সহ ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে অনেক পুরস্কার লাভ করেছেন। সততা, দক্ষতা, স্পষ্টবাদিতা ও অমায়িক আচরণের জন্যে সবার কাছে গ্রহনযোগ্য এই পুলিশ কর্মকর্তা অনেক তরুণদের কাছে আইডল হিসেবে সমাদৃত। সাবেক জাতীয় বিতার্কিক, সুবক্তা ও সংস্কৃতি অন্তঃপ্রাণ মানুষ হিসেবে তার খ্যাতি রয়েছে। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা পরিবারে ইমন জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বঙ্গবন্ধু ও বহির্বিশ্ব, আয়লা ও বিদ্যানগর গণহত্যা নামে তার দুটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]