বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন করলেন সংসদ মোছলেম উদ্দিন

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: করোনা মহামারীতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। রবিবার (৫ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সে মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন। ডা: হারুন- হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (হিফস পরিবার) এ সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো.এমরান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: ফারহানা কাদেরী, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শাহদাত হোসেন, ডা: হারুন- হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ছৈয়দ মো. শোয়াইব হাছান। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, আলহাজ্ব সফিউল আলম। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি হাজি নাছের আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, এস এম জসিম, হামিদুল হক মন্নান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, বোয়ালখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম। উপজেলা সেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]