বোয়ালখালীতে গাজাসহ ২ ব্যক্তি আটক

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ৮০০ গ্রাম গাজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক কৃতরা হলেন আবু তৈয়ব (২৬) ও মোঃ খোরশেদ আলম (৩৩)। রবিবার (২৮জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজির হাট এলাকা হতে আটক করা হয়। আটককৃত আবু তৈয়ব (২৬) খরনদ্বীপ এলকার আবদুল করিম সুকানির বাড়ির মোঃ ইউনুচের ছেলে ও মোঃ খোরশেদ আলম (৩৩ ) সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী এলাকার খলিল সওদাগরের বাড়ির মৃত গবি সুলতানের ছেলে। অভিযান পরিচালনাকারী থানার এসআই সুমন কান্তি দে বলেন, এসআই আনিসুজ্জামান ও এএসআই সাহিদুল আলমসহ সংগীয় ফোর্সে উপজেলার হাজিরহাট এলাকার বঙ্গবুন্ধ হোমিও প্যাথিক হসপিতালের সামনে হতে মোবাইল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করে তার হেফাজতে থাকা এসময় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]