নাসিমের শেষ বিদায়ে ডাঃজাফরুল্লার শ্রদ্ধা জ্ঞাপন

Share the post

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশ সরকারের সদ্য প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতি পুষাজ্ঞ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। আজ রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনের আগে বনানী কবরস্থান মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজার পর এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বনানীতে জানাজা শেষে প্রথমে রাষ্ট্রপতির থেকে পুষ্পার্ঘ্য দিয়ে নাসিমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সামরিক সচিব নাসিমের প্রতি শ্রদ্ধা জানান। নাসিমের জানাজায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ অনেকেই অংশ নেন। উল্লেখ্য শনিবার (১৩ জুন) সকালে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটে পরীক্ষা করে ডাঃজাফরুল্লার করোনা নেগেটিভ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গণস্বাস্থ্য কিট উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ করোনামুক্ত। উনি ভাইরাস নেগেটিভ এবং এন্টিবডি পজিটিভ। এখন তিনি সুস্থ। গতকালই তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে। হাসাপাতাল থেকে বাসায় ফিরে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মরদেহে শ্রদ্ধা জানাতে বনানীতে ছুটে যান ডাঃজাফরুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]