সেবা নিশ্চিত করতে বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষেকে আহ্বান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ

Share the post

চট্টগ্রাম সিটিঃ বৈশ্বিক মহামারী করোনার এ দুঃসময়ে নগরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী রোগী ভর্তি নিতে অনুরোধ জানিয়েছে নগর ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জিইসি মোড়ের মেট্রোপলিটন ও এশিয়ান স্পেশালাইজড হসপিটাল পরিদর্শন করেন ছাত্রলীগের নেতারা। এ সময় তারা সাধারণ রোগীদের সঙ্গে কথা বলে যোগাযোগ করেন হাসপাতাল মালিক ও ডাক্তারদের সঙ্গে। php glass পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী মাহমুদুল হাসান রনি, সাব্বির সাকির, সদস্য মাহমুদুর রশিদ বাবু, ছাত্রনেতা ইউসূফ আলী বিপ্লব উপস্থিত ছিলেন। ksrm পরিদর্শনে তারা দেখেন এ দু’টি হাসপাতালের আইসিউতে চিকিৎসক নেই, আইসিউতে সিট খালি না থাকার কথা বলা হলেও মূলত আইসিউগুলোতে রোগীশূন্য। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাংলানিউজকে বলেন, আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের বেসরকারি মেট্রোপলিটন ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল সরেজমিন পরিদর্শন করি। সাধারণ রোগীদের অভিযোগ, তাদের সিট খালি থাকা সত্ত্বেও রোগী ভর্তি নিচ্ছে না। আইসিইউ খালি দেখা গেছে। আমরা দুইটি হাসপাতালকেই রোগী ভর্তি নিয়ে দুঃসময়ে মানুষের পাশে থাকার অনুরোধ জানিয়েছি। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। যদি তারা রোগী ভর্তি না করেন, স্বাস্থ্যসেবা না দেন তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হবো। পর্যায়ক্রমে নগরের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগী ভর্তির বিষয়ে সরেজমিন খোঁজখবর নেবেন বলে জানান জাকারিয়া দস্তগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]