আরও ২৬৯৫ করোনা রোগী শনাক্ত, নতুন মৃত্যু ৩৭

Share the post

ঢাকা: দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস সংক্রমণে। একইসঙ্গে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। সুস্থ হয়েছেন আরও ৪৭০ জন।

বুধবার (০৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণ নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ১০৩টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫১০টি।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে একজন, খুলনা বিভাগে এক জন, রংপুর বিভাগে দুই জন রয়েছেন। ৩৭ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী নয় জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মারা গেছেন পাঁচ জন ও হাসপাতালে মৃত অবস্থায় এক জনকে নেওয়া হয়েছে ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৯৫ জন। মোট আইসোলেশনে আছেন ছয় হাজার ৪৯৮ জন।

করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]