কিশোরীকে আটকে রেখে ধর্ষণ নওগাঁর নিয়ামতপুর থেকে ধর্ষক বকুল গ্রেফতার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ঢাকায় গার্মেন্টসে কর্মরত এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলায় প্রধান আসামি বকুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে নিয়ামতপুর উপজেলার শ্যামপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস দল।
গ্রেফতারকৃত বকুল ইসলাম শ্যামপুর গ্রামের মোঃ একরামুলের ছেলে। সে ঢাকার দারুস সালাম থানা এলাকার গৈদারটেক নামক স্থানে ভাড়াটিয়া হিসেবে থেকে একটি গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল।
বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ জানায়, ভিকটিম ১৪ বছরের কিশোরী ঢাকার গাবতলী এলাকার আয়েশা সুপার মার্কেটের একটি গার্মেন্টসে হেলপার হিসেবে কাজ শুরু করার পর থেকেই বকুল তাকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২০ জুলাই গার্মেন্টস ছুটির পর গাবতলী এলাকা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে কিশোরীকে অপহরণ করে নওগাঁর নিয়ামতপুরে নিজ বাড়িতে নিয়ে যায় বকুল। সেখানে তাকে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পরবর্তীতে ২৯ জুলাই ভোরে কৌশলে পালিয়ে ঢাকায় নাতনী তার নানীর কাছে পৌঁছালে ৩০ জুলাই ঢাকার দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল অভিযান চালিয়ে বকুলকে গ্রেফতার করে। র‍্যাব-৫ মিডিয়া সেল থেকে জানানো হয়, ধৃত আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তরের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]