ধামরাইয়ে দুই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা

Share the post
মোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি:ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাওয়ালিপাড়া এলাকায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় দি নিউ ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, একতা জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।যান শেষে ইউএনও মো. আল মামুন জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে হবে। অন্যথায় পরবর্তী অভিযানে আইন অনুযায়ী প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।এ ছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]