রিকশা স্ট্যান্ড দখলমুক্তের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

Share the post
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুর পৌর এলাকার বেদখল হওয়া রিকশা স্ট্যান্ডগুলো দ্রুত উদ্ধার করে চালকদের জন্য পুনরায় ব্যবহার উপযোগী করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন সংগঠনের নেতারা।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় আলিপুর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান পোস্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন।
সমাবেশে সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মো. সোহাগ, নুরুদ্দিন খান, আককাছ জমাদার, মো. রতন, মো. মুননুসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় রিকশাচালকদের জন্য নির্ধারিত স্ট্যান্ডগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কবলে রয়েছে। ফলে চালকদের নির্ধারিত স্থানে রিকশা রাখার সুযোগ না থাকায় সড়কের ওপর দাঁড় করাতে হচ্ছে। এতে একদিকে যেমন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রিকশাচালকদের জীবিকা নির্বাহও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি বাড়ছে।
তারা বিশেষভাবে শ্যামলী পৌর মার্কেটের সামনে, তিতুমীর বাজার ১ নম্বর গেট, থানার মোড় এবং হাজী শরীয়তউল্লাহ বাজার এলাকার রিকশা স্ট্যান্ড দ্রুত দখলমুক্ত করার দাবি জানান।
স্মারকলিপিতে বেদখল হওয়া সব রিকশা স্ট্যান্ড দ্রুত উদ্ধার করে চালকদের জন্য স্থায়ীভাবে ব্যবহারের উপযোগী করতে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]