দিনাজপুরের ঘোড়াঘাটে সোলায়মান আজাদ ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাঁচবিবি মায়ের দোয়া দলকে ১-০ গোলে গোবিন্দগঞ্জ একাদশ দল চ্যাম্পিয়ন

Share the post
মোঃ শাহারুল ইসলাম,ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদর চারমাথা ফুটবল খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে,পৌরসভার জামায়াত ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী সোলায়মান আজাদ ফুটবল টুর্নামেন্ট’এর (ফাইনাল) খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিকেলে এই ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ একাদশ দল বনাম জয়পুরহাটের পাঁচবিবি মায়ের দোয়া একাডেমি দল। আক্রমণ ও পাল্টা-পাল্টি আক্রমণে ঠাসা উত্তেজনাপূর্ণ খেলায় পাঁচবিবি মায়ের দোয়া একাডেমি দলকে ১-০ গোলে পরাজিত করে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গোবিন্দগঞ্জ একাদশ দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে আবুর কালাম আজাদ টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ (ট্রফি) বিজয়ী খেলোয়ারদের হাতে তুলে দেন।
এ সময় ঘোড়াঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী সোলায়মান আজাদের সভাপতিত্বে -অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের আমির ও দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জামায়াত মনোনীত ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন এবং ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]