রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, এলাকায় ছড়াচ্ছে উত্তেজনা

Share the post

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

নিহত শিরিন আক্তার ওই এলাকার বশির আহম্মেদের স্ত্রী। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও গুঞ্জন ডালপালা মেলছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে শিরিন আক্তারের ঘরের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের ভাড়াটিয়ারা তাকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের মনে সন্দেহের দানা বাঁধে। একপর্যায়ে তারা ঘরের ভেতরে গিয়ে শিরিন আক্তারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মুহূর্তের মধ্যে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়। ঘটনার আকস্মিকতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রায়পুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বশির আহম্মেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে থানা প্রশাসন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম ভূঁইয়া জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বশির আহম্মেদের আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে ঘটনার পর থেকেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবেশীদের একাংশের দাবি, শিরিন ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে তারা সন্দেহ করছেন। আবার অন্য একটি পক্ষ একে আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের চুলচেরা বিশ্লেষণের পরই উন্মোচিত হবে শিরিন আক্তারের মৃত্যুর আসল রহস্য।

মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]