সাতক্ষীরা তালা প্রতিনিধি : তালা উপজেলার শ্রীমন্ত কটি গ্রামের মোহাম্মদ হারুন অর রশিদ নামে এক যুবককে পাওনা টাকা চাওয়াই মারধর করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী হারুন অর রশিদ জানাই তিন বছর আগে মোঃ খলিলুর রহমান এবং তানজিলা বেগম জমি বন্ধক দেওয়ার কথা বলে স্ট্যাম্প করে তিন লক্ষ টাকা নেয় কিন্তু তিন বছর পার হয়ে গেলেও তাদের বন্ধকি জমি বুঝিয়ে না দেওয়াই টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দিতে অস্বীকার করেন খলিলুর রহমান ও তানজিলা বেগম। বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করলে ইউনিয়ন পরিষদে গত ০৫-০৭-২৬ তারিখ রবিবার শালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করলে খলিলুর রহমান তা মানতে অস্বীকার করেন পরবর্তীতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর সবাই নিজ গন্তব্যে ফিরে যান।
পরবর্তীতে ভুক্তভোগী হারুন অর রশিদ স্থানীয় শ্রীমন্ত কটি বাজারে একটি দোকান পরিচালনা করেন দোকান পরিচালনা করা কালে রাত আটটার সময় খলিলুর রহমান ও তার দলবল সহ তার উপরে আক্রমণ এবং দোকান ভাঙচুর ও দোকানের মালা মাল লুটপাট করেন। ভুক্তভোগী হারুন অর রশিদ বর্তমানে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভুক্তভোগী হারুন আর রশিদের দাবি সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে যাতে তার পাওনা টাকা ফিরিয়ে দেওয়া হয়।

