ঘোড়াঘাটে মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান: মূল কারবারিদের চিহ্নিত করতে ব্যর্থ প্রশাসন

Share the post
শাহারুল ইসলাম ,ঘোড়াঘাট (দিনাজপুর )প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদক কারবারিদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন লাখ লাখ টাকার মাদকের কেনাবেচা চললেও মূল কারবারিরা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ নিয়মিত অভিযান চালালেও মূল হোতাদের গ্রেপ্তার না করায় মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না।
গত কয়েক মাসে ঘোড়াঘাট থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রায় ৯৫ শতাংশই মূলত ছিঁচকে সেবনকারী। অভিযানে কারো কাছে সামান্য গাঁজা বা কয়েকটি ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেলেই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে। অথচ ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলের মতো মাদকের বড় বড় চালান প্রতিনিয়ত ঢুকছে, যার মূল হোতাদের বিরুদ্ধে দৃশ্যত কোনো কার্যকর পদক্ষেপ নেই।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বুলাকীপুর, পালশা, সিংড়া, ঘোড়াঘাট সদর ইউনিয়নসহ পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় সুনির্দিষ্ট মাদক স্পট রয়েছে। এলাকাভিত্তিক মাদক বিক্রেতাদের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যাদের হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক। এই অবাধ বিস্তারের কারণে অভিভাবকেরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “পুলিশ কোন এলাকায় কারা মাদক ব্যবসা করছে তা ভালো করেই জানে। কিন্তু বড় ডিলারদের বাদ দিয়ে শুধু চুনোপুঁটি বা সেবনকারীদের ধরায় মাদকের ব্যবসা কমছে না, বরং দিন দিন বাড়ছে।” বড় ব্যবসায়ীদের আইনের আওতায় না আনা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “পুলিশের অভিযানে কোনো পক্ষপাত নেই। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং তথ্য পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মূল কারবারিদের ধরার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।”সচেতন মহলের দাবি: মাদকমুক্ত ঘোড়াঘাট গড়তে হলে চুনোপুঁটি ধরার মানসিকতা পরিহার করে অবিলম্বে মূল মাদক সম্রাটদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]