নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

Share the post
মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি: শিশুমৃত্যু হ্রাস, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে নাটোর শহরের বঙ্গজ্জল এলাকার রানী ব্রজসুন্দরী উপ-স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফ হোসেন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সুজিৎ দেবনাথসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, এ বছর জেলার সাতটি উপজেলায় মোট ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।তিনি আরও জানান, জেলার ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ২৩৩ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২ হাজার ৭৭৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]