রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশুরি বৈরাগবাড়ি এলাকার বেদখল খাল ও রেকর্ডকৃত রাস্তা উদ্ধার এবং তাদের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ২৭জুন শনিবার  রূপগঞ্জ-মুশুরি-ইছাপুরা সড়কে তারা এ বিক্ষোভ ও মানবন্ধন করেন। মানববন্ধনে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মুশুরি বৈরাগবাড়ি মসজিদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান। সভায় বক্তব্য রাখেন মুশুরি গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, আব্দুল রউফ, পারভেজ আহমেদ, মনির মুন্সী, জাকারিয়া, সুজন মিয়া, নুরুল হক, তারাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, লোকমান হোসেন, জুলহাস মিয়া, দিনু মিয়া, তোতা মিয়া, তরিকুল ইসলাম, গোলজার হোসেন, রিফাত আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুশুরি বৈরাগবাড়ি এলাকার সাহাপুর-মুশুরি-বৈরাগবাড়ি খাল বেদখল হয়ে গেছে। মুশুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়-ছৈয়ালবাড়ি-বৈরাগবাড়ি সরকারি হালট গ্রামীণ রাস্তা বালি ভরাট করে দখলে নেওয়া হয়েছে। রূপগঞ্জ-বাঘবের সড়কের মুশুরি থেকে বৈরাগবাড়ি পর্যন্ত পাকা রাস্তার অধিকাংশই বালু ভরাট করে দখলে নেওয়া হয়েছে। আবাসন প্রকল্প মুশুরি বৈরাগবাড়ি গ্রাম গিলে খাচ্ছে। জীবন দিব তবুও বসতভিটা ছাড়বো না। আবাসন প্রকল্পের গ্রাস থেকে বৈরাগবাড়িকে রক্ষা করতে হবে। আবাসন প্রকল্পের সৃষ্ট জলবদ্ধতা অবিলম্বে নিরসন  করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]